গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইতালির তৈরী একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাহাড়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিকে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল শেখকে (২৫) গ্রেফতার করতে ওই গ্রামে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল শেখ একটি ব্যাগের মধ্যে রাখা পিস্তল ও গুলি ভর্তি ম্যাগজিন ফেলে রেখে পালিযে যায়। মুকসুদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের জানান, সাঈফুল শেখ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জেলার মুকসুদপুর, ফরিদপুরের ভাঙ্গা ও নবাবগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে বাহাড় গ্রামের মিয়াপাড়ার কদম আলী শেখের ছেলে। এস এম হুমাযূন কবীর/আরএআর/পিআর