দেশজুড়ে

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৪০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আক্কাস আলী (৫৫) নৈশ কোচ ফাল্গুনী পরিবহনের চালক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি নৈশকোচ ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৈশকোচ ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল পাঠায়। গুরুতর আহত নৈশকোচের চালক আক্কাস আলীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান নিহত ও আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের খোঁজখবর নেন।হুমায়ূন কবীর/এফএ/পিআর