মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর আশ্রাফপুর এলাকায় এ গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ স্থানীয় আশ্রাফপুর জামে মসজিদের বেশ কয়েকজন মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে সরকারের ইন্ধনে বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনী সেখানে অবস্থানরত সংখ্যালঘু অসহায় মুসলিমদের উপর বর্বরোচিত গণহত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। নারী শিশুদেরকে গণধর্ষণ করছে।বক্তারা অবিলম্বে এ গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন।মো. কামাল উদ্দিন/বিএ