যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার ভোরে বেনাপোলের রেলস্টেশন ও পুটখালি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও ১১ জনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে। গ্রেফতারা হলেন, বেনাপোলের দূর্গাপুর গ্রামের সেকেন্দারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান (২৯) তাকে ২০ পিস ইয়াবাসহ বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে ও ভবারবেড় গ্রামের সোহারাব হোসেনের স্ত্রী হনুফা বেগমকে (৪৫) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।অন্যদিকে একই সময় পৃথক অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ পুটখালী গ্রামের ইউনুচের ছেলে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন (৩৪) ও কবীরকে (২৮) গ্রেফতার করা হয়।বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, বেনাপোল সীমান্তের মাদক বেচা-কেনার কয়েকটি স্থানে তারা বিশেষ অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। এসব মাদক ব্যবসায়ী এর আগেও গ্রেফতার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে আবারও তারা মাদক ব্যবসায় জড়ায়। এ ঘটনায় আরও ১১ জনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে বলেও জানান এএসআই ইকবাল হোসেন।মো. জামাল হোসেন/এএম/জেআই