গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক রাজিউর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক সানজিদা হক মিশু। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, অতিরিক্ত প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, ইংরেজি বিভাগের সভাপতি সুকান্ত বিশ্বাস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখএর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃতে রাত ১২.০১ মিটিনে একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবনের সামনে কালো বেদীতে, সকাল ৮.০০ টায় উপজেলা চত্বরে জয়বাংলা পুকুর পাড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ৮.৩০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস