ক্যাম্পাস

বাউবির বিএ ও বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৫ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ২৫ হাজার ৩৫৯ জন। এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৯। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৪৬২ জন ছাত্রী। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরাক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং (Semester/Detail Result- exam.bou.edu.bd) এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে। বৃহস্পতিবার বিকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর