দেশজুড়ে

কক্সবাজারে নির্বাচিত হলেন মোস্তাক আহমদ চৌধুরী

প্রতিষ্ঠার ২৬ বছর পর প্রথমবারের মতো কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী। তিনি আনারস প্রতীক নিয়ে ৭৬৮টি ভোট পেয়েছেন। মোস্তাক আহমদ চৌধুরী সদ্য বিদায়ী প্রশাসক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী এইচ এম সালাউদ্দিন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট। তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কক্সবাজারের ১৫নং ওয়ার্ডে মোট ভোটার ছিল এক হাজার তিনজন। কক্সবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এআরএ/এমএস