বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জর্জিয়ার ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বশেমুরবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ পাবেন।বুধবার বিকেলে বশেমুরবিপ্রবি‘র ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে দা বোর্ড অব রিজেন্টস অব দি ইউনিভার্সিটি সিস্টেম অব জর্জিয়া ভালদোস্টা ইউনিভার্সিটির পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে ভালদোস্টা ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. মিজানুর রহমান মিয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা গবেষণা, পড়ালেখা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি এবং শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে আমেরিকাতে গবেষণার সুযোগ পাবেন।এ ছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে আয়োজন করতে পারবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম