দেশজুড়ে

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

২০ দলীয় জোটের টানা অবরোধের মাঝে ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।রোববার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০ টার মধ্যে পরপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটে।  তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজোয়ান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের পেছন দিক থেকে পরপর দুটি ককটেল বিদ্যালয় প্রাঙ্গণে এসে পড়লে তা বিস্ফোরিত হয়। এই ঘটনার পর বিদ্যালয়ে থাকা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরড়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।ককটেল বিস্ফোরণের সংবাদ শুনে অভিভাবকরা বিদ্যালয়ে এসে ছাত্রীদের নিয়ে চলে যায়। তবে এই ঘটনার আগে থেকেই বিদ্যালয়ের সামনে পুলিশি প্রহরা থাকলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।ঘটনার পরপরই টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ সানোয়ার হোসেনসহ প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।এদিকে বিদ্যালয়ের বাইরে পুলিশ প্রহরার মাঝেও বিদ্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।এমজেড/আরআইপি