দেশজুড়ে

বেনাপোলে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার

বেনাপোল চেকপোস্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪ লাখ ১৯ হাজার টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১ টার সময় এ ওষুধগুলো উদ্ধার করা হয়।২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগ উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে ব্যাগ গুলো খুলে তার মধ্যে থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট, ইনজেকশন, ক্যাপসুল ও স্প্রে পাওয়া যায় যার  বাজার মূল্য আনুমনিক ৪৪ লাখ ১৯ হাজার টাকা। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধগুলো কী করা হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা চাওয়া হয়েছে।জামাল হোসেন/এফএ/এমএস