গোপালগঞ্জ সদর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের জিহাদ কাজীর ছেলে রেজাউল কাজী (২০) এবং দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)। আহতরা হলেন- ট্রাকের চালক বণিক, শ্রমিক সজল ও মারুফ।পুলিশ জানায়, ভোররাতে একটি মালবাহী ট্রাক খুলনা থেকে কুমিল্লা যাচ্ছিল। সেটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এলে ঘন কুয়াশার কারণে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের পাঁচ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে সনয়া হলে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত শ্রমিকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ও তার দুই সহকারীকে আটক করা হয়েছে। আহত তিন শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।আরএআর/জেআইএম