নারায়ণগঞ্জের রূপগঞ্জে রড চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভুলতা এলাকা থেকে চুরি হওয়া রডসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম থানার ভবানিপুর এলাকার আবুল খায়েরের ছেলে আসাদ, ভোলা জেলার সদর উপজেলার গঙ্গাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সানাউদ্দিন, ফরিদপুর জেলার সালথা থানার মাজারদি এলাকার ইয়ানুছের ছেলে হানিফ ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আলী মিয়ার ছেলে মোহন। ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হোসাইন জানান, শনিবার ভোরে ভুলতা এলাকার এ ওয়ান ফ্লোয়ার নামে একটি কারখানা থেকে ৭০ মণ রড চুরি করে নিয়ে যায়। দুপুরে ভুলতা এলাকা থেকে চুরি হওয়া রডসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মীর আব্দুল আলীম/এএম/আরআইপি