দেশজুড়ে

গোপালগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আটক

গোপালগঞ্জে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শওকত মুন্সি (৩৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, শওকত মুন্সি রাতে মান্দারতলা সড়কে দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে সাত/আটজনের একদল ডাকাত সদস্য দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে শওকত হোসেন ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করেছে। আহত ওই ডাকাত সদস্যকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।আরএআর/এমএস