গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। শনিবার দুুপুরে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন হামিদুল আলম সখা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন সজল ও মো. শাব্বির আহমেদ শিমুলের নেতৃত্বে কমিটির ১০০ সদস্য সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গোপালগঞ্জ, খুলনাসহ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বেশ কয়েকটি ইউনিট সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিষদের সভাপতি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এআরএ/এএম