দেশজুড়ে

যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ আশুগঞ্জ সার কারখানা

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন প্রক্রিয়া। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত দেড় মাসে ছয়বারের মতো বন্ধ হলো আশুগঞ্জ সার কারখানার উৎপাদন।আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের বয়লারে ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরই কারখানার নিজস্ব মেরামতকারী দল ত্রুটি সারানোর কাজ করছে।তবে কারখানায় ৩০ হাজার মেট্রিক টন সার মজুদ থাকায় কারখানার কমান্ডভূক্ত সাত জেলায় সার সংকটের কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।এদিকে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১৪শ’ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।এমজেড/আরআই