টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ৯২১ কেজি মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করেছে।শনিবার বিকাল ৪টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল হালিম সিকদার ও হাবিলদার তরিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীতে অভিযান চালিয়ে ৪শ ৮৯ কেজি বাগদা চিংড়িসহ নৌকা জব্দ করে।অপরদিকে বিকাল ৫টায় হ্নীলা চৌধুরী পাড়ায় টহল দেওয়ার সময় হাবিলদার হুমায়ূন ৪শ কেজি গলদা ও ৩২কেজি বাগদা মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করে। জব্দকৃত চিংড়ি হ্নীলা কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে।এসএইচএ/আরআইপি