দেশজুড়ে

গাজীপুরে দেয়াল চাপায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দেয়ালে চাপা পড়ে শাহিনুর আক্তার (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার ভোলার বোরহান উদ্দিন উপজেলার বাড়িয়া গ্রামের আলেব খাঁর স্ত্রী।  শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, বেড়াইদেরচালা গ্রামের হোসেন বেকারির পুরাতন টিনসেড ঘর ভাঙার চুক্তি নেয় আলেব খাঁ। চুক্তি অনুযায়ী আলেব খাঁ ও তার স্ত্রী শাহিনুর আক্তার বুধবার বিল্ডিং ভাঙার কাজ শুরু করেন। এ সময় ওই ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে শাহিনুর আক্তার মারা যান।  তিনি আরও জানান, নিহতের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মো. আমিনুল ইসলাম/এএম/এমএস