যান্ত্রিক ত্রুটির কারণে টানা চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে কারখানার ইউরিয়া সার উৎপান শুরু হয়।আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার অ্যামোনিয়া প্লানের বয়লারে ক্রটির কারণে গত শুক্রবার থেকে সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব মেরামতকারী দল মেরামত কাজ শেষে করলে মঙ্গলবার বিকাল থেকে আবারও উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সার কারখানা।এর আগে গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কারখানার অ্যামোনিয়া প্লানের বয়লারে ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে পড়ে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। তবে কারখানায় ৩০ হাজার মেট্রিক টন সার মজুদ থাকায় কারখানার আওতাধীন সাতটি জেলায় সার সংকট দেখা দেয়নি।এসএইচএ/পিআর