‘ডাটা অ্যানালাইসিস’ প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক কাস্টমস দিবসে বেনাপোলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
যশোর-বেনাপোল কাস্টমসের আঞ্চলিক কমিটির আয়োজনে র্যালিটি শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, যশোর কাস্টমস কমিশনার জামাল হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, চিত্র নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান।
র্যালিটি বেনাপোল কাস্টমস হাউজ থেকে বের হয়ে চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে আবার কাস্টমস হাউজে ফিরে আসে।জামাল হোসেন/এআরএ/জেআইএম