দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় সন্তান নিহত ও পিতা আহত

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীরকুম এলাকায় যাত্রীবাহী হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুত্র নিহত ও পিতাসহ আহত ২ জন। তারা সবাই মোটর সাইকেল আরোহী ছিলেন।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পুত্র গিয়াসউদ্দিন বাবুল (৩৬) ফাঁশিয়াখালী ইউনিয়নের নায়াপাড়া এলাকার রহমত আলীর ছেলে। আহতরা দুইজন হলেন, নিহতের পিতা রহমত আলী ও বোনের শ্বশুর লামা উপজেলার বাসিন্দা মকরম আলী (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের (ঢাকামেট্রো-ব-১৪-৬০১৪) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মৌলভীরকুম  এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোটর সাইকেল আরোহী গিয়াসউদ্দিন। গুরুতর আহত হন অপর ২ মোটর সাইকলে আরোহী। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস জব্দ করলেও চালক হেলপার পালিয়ে যায়। এমজেড/এমএস