দেশজুড়ে

বেনাপোলে মাদকসহ আটক ২

মাদকবিরোধী অভিযানে বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বেনাপোল রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- যশোরের নওয়াপাড়ার বুইকারা ধোপাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৪) ও টাঙ্গাইলের দেলদোয়ার সদর এলাকার সানোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান (৩৩)।বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই মতিয়ার রহমান জানান, রেলস্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ফরহাদের কাছ থেকে হেরোইন ও শাহিনুরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জামাল হোসেন/আরএআর/জেআইএম