খেলাধুলা

বেনাপোলে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুয়াডাঙ্গা

শীতের পড়ন্ত বিকেলে ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এ স্লোগান নিয়ে খুলনা বিভাগের আটটি পৌরসভার সমন্বয়ে বেনাপোল মেয়র কাপ ফুটবল ধামাকা ২০১৬-র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল বলফিল্ড ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল ম্যাচে বাঘারপাড়া পৌর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁাঁয় চুয়াডাঙ্গা পৌর ফুটবল একাদশ।এই সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বেনাপোল ফুটবল মাঠে এ খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।মো. জামাল হোসেন/এআরএস