দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে শনিবার সকাল থেকে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যার আপগ্রেশনের সফটওয়্যার আপডেটের কারণে এ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ আছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। আটকে থাকা অধিকাংশ পণ্যবোঝাই ট্রাকে রয়েছে পচনশীল ও বিভিন্ন শিল্প-কারখানার কাঁচামাল। তবে সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।এ সমস্যার কারণে সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে কোনো বিল অব এট্রি দাখিল হয়নি। দুই পাড়ে আটকে আছে ট্রাকের চালক ও হেলপাররা। চালান এন্টি না হওয়ায় বিপাকে পড়েছে চালক ও হেলপাররা। ফলে বন্দর এলাকা ছিল দিনভর ফাঁকা।বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে কাস্টমসের সফটওয়্যার আপডেটের কাজ চলছে। এ কারণে শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজসহ কার্গো শাখার সব কার্যক্রম বন্ধ। তিনি বলেন, সব প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকেও চিঠি দেয়া হয়েছে। রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, শনিবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।মোঃ জামাল হোসেন/এএম/আরআইপি