দেশজুড়ে

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে শাস্তিমূলক ব্যবস্থা

নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, এক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব করা না হয়। কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক ও জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা  রকিব উদ্দিন মন্ডল ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কামাল উদ্দিন/এআরএ/এমএস