দেশজুড়ে

না.গঞ্জ বিএনপির সম্পাদক খোরশেদের পদত্যাগ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহনগর যুবদলের আহ্বায়ক।  শনিবার খোরশেদের পদত্যাগপত্রটি বিএনপির চেয়ারপারসনের বরাবর ফ্যাক্স ও কুরিয়ারের মাধ্যমে প্রেরণের পর দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।খোরশেদ জানান, এক নেতার এক পদ অনুস্মরণ ও কমিটি গঠনে রাজপথের নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে মহানগর যুবদলের আহ্বায়ক পদটি চলমান রেখে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আর আমাকে বাদ দিলে যদি দলটি আরও গতিশীল ও শক্তিশালী হয় তাহলে সে মহানগর যুবদলের আহ্বায়ক পদ থেকেও অব্যাহতি দিতে প্রস্তুত রয়েছি।  তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ‘মা’। মায়ের নির্দেশ এবং দলের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত রয়েছে। কোনো পদ পদবি না থাকলেও একজন সাধারণ কর্মী হিসেবে স্বৈরচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন করে দেশে জাতীয়তাবাদী দল ও জোটের সরকার গঠনে শেষ রক্ত বিন্দু দিয়ে দলের স্বার্থে কাজ করে যাব।মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি