বহুল আলোচিত টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে অস্ত্র লুটের মূলহোতা ডাকাত নূরুল আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. আশেক এই তথ্য নিশ্চিত করেন।কমান্ডার লে. আশেক জানান, গ্রেফতারকৃত ডাকাত নূরুল আলমকে নিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ডাকাত নূরুল আলমের নেতৃত্বে নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ১১টি অস্ত্র লুট ও ৬৭০ রাউন্ড গুলি করা হয়েছিল। এসময় আনসার ক্যাম্প কমান্ডার পিসি আলী হোসেনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে তারা।প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ মে নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে আনসারের কমান্ডার আলী হোসেন নিহত হন। দুর্বৃত্তরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি লুট করে নিয়ে যায়। পরে চলতি বছরে ১০ জানুয়ারি কিছু অস্ত্র উদ্ধার করে র্যাব। অস্ত্রগুলোর মধ্যে ছিল, ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল ও ২টি এম-টু চাইনিজ রাইফেল। সেসময় ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।সায়ীদ আলমগীর/এফএ/পিআর