দেশজুড়ে

জাল স্ট্যাম্প বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি ফটোস্ট্যাট দোকানে বসে জাল দলিল ও জাল স্ট্যাম্প তৈরির দায়ে আব্দুর রহমানকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে দুইটি ওষুধের দোকান ও দুইটি ফটোস্ট্যাট দোকানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরে হাসপাতালের সামনে হাজি খলিল ফটোস্ট্যাস্ট নামের একটি দোকানে বসে জাল দলিল ও জাল স্ট্যাম্প সৃজন করতেন দোকানটির কর্মচারী আব্দুর রহমান। এছাড়া হাসপাতালের বিপরীতে অবস্থিত অ্যাসিল্যান্ড অফিসে মিউটেশন ও পর্চা করিয়ে দেয়ার কথা বলেও সে কন্ট্রাক্ট নিতেন। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এছাড়া ১৮৬০-এর ৫১  ধারা অনুযায়ী ৩ হাজার টাকা ও ৪৪ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় আব্দুর রহমানকে। সেই সঙ্গে পার্শ্ববর্তী হাসান ফটোস্ট্যাটকে ২ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, শরীফ সার্জিক্যালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম