বিনোদন

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন শিল্পী রিজিয়া পারভীন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন তিনি।

রিজিয়া পারভীন জানান, তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, “আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, “সংস্কৃতি নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমার এলাকায় কিছু কাজ করেছি। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।”

আরও পড়ুন:টালিউডে আবারও চঞ্চল চৌধুরী ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের 

সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নারী অধিকার এবং সংস্কৃতি খাতই হবে তার প্রধান কাজের ক্ষেত্র।

সংগীত অঙ্গন থেকে রাজনীতির অঙ্গনে পা রাখা এই শিল্পীর নতুন যাত্রা ঘিরে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

এমএমএফ