দেশজুড়ে

‘ক্ষুদে মুজিব’ সমাবেশ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিনগাঁও মরিয়ম ভিলেজ আনোয়ারা সাঈদ মাঠে ক্ষুদে মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেন মরিয়ম ফাউন্ডেশনের কর্ণধার আলম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নজীব আহমেদ।এতে, বিশেষ অতিথি ছিলেন মরিয়ম ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম ইকবাল আহমদ, মরিয়ম ফাউন্ডেশনের জিএম হরিদাস বর্মন,তরুণ প্রজন্মের মেধাবী ছাত্র সাদাত আহমেদ, প্রিন্স আহমেদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোশারফ হোসেন মৃধা, জেলা পরিষদ সদস্য মো. ওয়াজ উদ্দিন মোল্লাহ, জাকির হোসেন বকুল, হফিজুল হক আয়ুব ও মো. আজম সরকার প্রমুখ।মো. আমিনুল ইসলাম/এএম/এমএস