কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।কর্মী সম্মেলন শেষ করে যাওয়ার মুহূর্তে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে সংঘর্ষেও সূত্রপাত হলেও তা পুরো কান্দিরপাড়ে ছড়িয়ে পড়ে।সংঘর্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০/৬০ রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কান্দিরপাড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।এদিকে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমএএস/আরআই