জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের কোর্সসমূহের রিলিজ স্লিপের আবেদন বৃহস্পতিবার শুরু হবে। ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৬ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সকল প্রার্থী আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে। নতুন করে কোনো প্রার্থী প্রাথমিক আবেদন করতে পারবে না। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর