নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা রবিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার ভোরে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রবিন ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার খোকন মিয়ার ছেলে।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনার অভিযোগে ভোরে রবিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সরকারিবিরোধী প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়েছে। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা রবিন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।শাহাদৎ হোসেন/এআরএ/পিআর