দ্বীপ উপজেলা মহেশখালীর তাজিয়াকাটাস্থ মওলানা আবদুল গফুরের ঘোনা এলাকা থেকে অস্ত্রসহ নাছির উদ্দিন প্রকাশ ওরফে ছাগল নাছির নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজিসহ চারটি অস্ত্র ও ৫ রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। নাছির কুতুবজোম তাজিয়াকাটা এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে।মহেশখালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ৫টি মানবপাচার মামলা রয়েছে।অভিযানে নেতৃত্ব দেন মহেশখালি থানার উপ-পরিদর্শক ( এস আই) ফররুখ আহমদ মিনহাজ ও সাগর দেব। সায়ীদ আলমগীর/এফএ/পিআর