বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি মিশিগান। প্রতিযোগিতায় অংশ নিতে স্ট্যান্ডার্ড কাগজের ছবি এঁকে এবং ছবির অপর পিঠে নাম ঠিকানা ও ফোন নম্বারসহ আগামী ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে।সকল প্রতিযোগীদের আঁকা ছবি পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সাংস্কৃতিক অনুষ্ঠানে লরেন্স টেক ইউনিভার্সিটিতে প্রদর্শন করা হবে। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের অনুষ্ঠানে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক দুইভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগে ৩ থেকে ৮ বছর এবং ‘খ’ বিভাগের ৯ বছর থেকে ১৪ বছর।পহেলা বৈশাখে লরেন্স টেক ইউনিভার্সিটির সায়েন্স মিলনায়তনে সন্ধ্যা ৫টায় শিশুদের ছবি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, নাটিকা, যাত্রাপালার অংশ বিশেষ, পুথিপাঠ ও গম্ভীরা অনিুষ্ঠিত হবে।ছবি পাঠানোর ঠিকানা – Saiful Siddique, 44933 LighstwayDr, Novi, MI 48334 USA.আরএস/এমএস