গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উত্তর আউটার সিগন্যালের কাছে চলন্ত ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।সাতখামাইর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোবিন্দ চন্দ্র সরকার জানান, বালুভর্তি ট্রাকটি বরমী সড়ক দিয়ে সাতখামাইরের দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রেললাইনের পাশে ট্রাকটি হেলে পড়ে। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী বহ্মপুত্র এক্সপ্রেস অতিক্রম করে। এতে ট্রাকটির একপাশ মোচড়ে যায় ও ট্রেনের একটি হাতল খসে পড়ে।এ ঘটনার দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে রেললাইন স্বাভাবিক হয়েছে। তবে ট্রাকটি নিরাপদ দূরত্বে সরানোর কাজ চলছে। ট্রেন চলাচলে এখন আর কোনো বাধা নেই।মো. আমিনুল ইসলাম/এএম