নারায়ণগঞ্জে সহকর্মীকে (৩৮) ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক আব্দুল মতিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বন্দর থানার মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে ওই নারী শ্রমিক নিজে বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছিলেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়ার বাসিন্দা (৩৮) দীর্ঘদিন ধরে রাস্তা র্নিমাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। শনিবার ওই নারী ও মাধবপাশা এলাকার খোকনের বাড়ির ভাড়াটে মৃত রমিজউদ্দিন মিয়ার ছেলে আব্দুল মতিন ফরাজিকান্দার খালেক মিয়ার বাড়িতে নির্মাণ কাজ করছিল।এসময় মতিন মিয়া ওই নারী শ্রমিককে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি নারী শ্রমিকের স্বামী দেখে ফেললে আব্দুল মতিন পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।এফএ/জেআইএম