দেশজুড়ে

কুসিকের ৪ মেয়র প্রার্থী ‘জনগণের মুখোমুখি’ হচ্ছেন বৃহস্পতিবার

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে  সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করতে ‘জনগণের মুখোমুখি’ হতে যাচ্ছেন চার মেয়র প্রার্থী।কুসিক নির্বাচনকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিকের (সুজন)  জেলা ও মহানগর কমিটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে চার মেয়র প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা (নৌকা), বিএনপির মনিরুল হক সাক্কু (ধানের শীষ), জেএসডির শিরিন আক্তার (তারা) এবং স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশীদ (টেবিল ঘড়ি) অংশ নেবেন।আয়োজকরা জানান, অনুষ্ঠানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল মেয়র প্রার্থী একমঞ্চে অংশগ্রহণ করবেন। সকল প্রার্থী কুমিল্লা মহানগরকে নিয়ে নিজ নিজ প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরবেন। ভোটাররা মেয়র প্রার্থীদের প্রশ্ন করতে পারবেন। এতে সুজন’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কামাল উদ্দিন/আরএআর/জেআইএম