কক্সবাজার সদরের ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২৯) পূর্ব ইউছুপেরখীল এলাকার সিকান্দরের ছেলে।
স্থানীয় ইসলামাবাদ ৬নং ওয়ার্ডের সদস্য দিদারুল ইসলাম জানান, নিহত ইলেক্ট্রিশিয়ান আউলিয়াবাদস্থ আবদুল মালেকের বাড়িতে কাজ করতে যান। এসময় অসাবধানতাবশত শর্ট সার্কিটে ছিটকে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ দাফনের ব্যবস্থা চলছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস