দেশজুড়ে

কক্সবাজারে হোটেলে শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

কক্সবাজার শহরের হলিড়ে মোড় এলাকার আবাসিক হোটেল সিলভার শাইনে এক পর্যটক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম অহি (১৬)। তিনি ঢাকার ধানমন্ডির আবুল কালাম খুররমের ছেলে।হোটেল কর্তৃপক্ষ জানায়, রাজধানী ঢাকার ধানমন্ডি ৬৮-ডি এলাকা থেকে ৭-৮ জনের একটি ফ্যামিলি গ্রুপ হোটেলের তিনটি কক্ষ ভাড়া নেন। রোববার সকালে তারা এসেই বিচে চলে যায়। সেখান থেকে ফিরে সুইমিং পুলে গোসলে নামেন। অহি পুলের পাশে বসেছিলেন। আকস্মিকভাবে তিনি মেঝেতে ঢলে পড়েন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীন আবদুর রহমান জানান, অহিকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়। মৃত্যুর কারণ জানা যায়নি। জানতে হলে ময়নাতদন্ত প্রয়োজন।  কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কাউকে দায়ী করা হয়নি। তারা এটাকে স্বাভাবিক মেনে ছেলের মরদেহ নিয়ে যেতে প্রক্রিয়া চালাচ্ছেন।সায়ীদ আলমগীর/আরএস