‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ পেলেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ছয়জন শিক্ষার্থী।
সোমবার বিকেলে ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দফতরের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৩ সালের জন্য পদকপ্রাপ্তরা হলেন, পুরকৌশল বিভাগের মাজহারুল মান্নান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আলমগীর হোসেন (বর্তমানে ডুয়েটর শিক্ষক) এবং যন্ত্রকৌশল বিভাগের শাওন তালুকদার (বর্তমানে ডুয়েটের শিক্ষক)।
২০১৪ সালের জন্য পদকপ্রপ্তরা হলেন, পুরকৌশল বিভাগের রেইন ম্যান রাজা (বর্তমানে ডুয়েটের শিক্ষক), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইয়ুব আলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এ স্বর্ণপদক দেয়া হয়।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর