দেশজুড়ে

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের উপকূলীয় গোমাতলীর বিরোধপূর্ণ একটি চিংড়ি ঘেরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা।

রোববার সকালে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. নুরুল হক (৪৫)। তিনি পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালীর মো. ইউনুছের ছেলে।

কক্সবাজার র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর মো. ফিরোজ কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম