কক্সবাজারের রামু ও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে বিভিন্ন সময় জব্দ করা ১ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধংস করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে রামু ৫০-বিজিবি ব্যাটালিয়ন দফতরে মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে ধংস করা হয়।
রামু ৫০-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (সিও) লে. কর্নেল গোলাম মনজুর ছিদ্দিকী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলি, রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি নিকারুজ্জামান, রামু মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লে. কর্নেল গোলাম মনজুর ছিদ্দিকী জানান, মিয়ানমার থেকে চোরাইপথে গত ৯ মাসে রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ২৫ কোটি ২৪ লাখ ২ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর