গাজীপুর কাশিমপুর কারাগারে ঢুকেছেন সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক। দুই জঙ্গি মুফতি হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকরে রাত ৯টা ৩৩মিনিটে কারাগারে প্রবেশ করেন তিনি।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামও কারাগারে প্রবেশ করেন।
এর আগে রাত ৭টা ৫৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন ইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। রাত ৭টা ৫৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন তিনি। এর আগে ৭টা ৪০ মিনিটে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হোসেন।
অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে অ্যাম্বুলেন্স দুটি কারাগারে প্রবেশ করে।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম