দেশজুড়ে

কুমিল্লায় সহস্রাধিক গুলি উদ্ধার

কুমিল্লায় মাটির নিচ থেকে সহস্রাধিক গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষপা গ্রামের একটি সবজি ক্ষেতে গর্ত খোঁড়ার সময় পাওয়া যায় এসব গুলি। পরে এগুলো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এর আগে ২০১০ সালে ওই উপজেলার শীলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রাম থেকে ৮ হাজার ৩০টি তাজা গুলি উদ্ধার করা হয়েছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার কৃষি জমিতে সবজির মাচা তৈরির জন্য গর্ত খুঁড়ছিলেন। এসময় তিনি মাটির নিচে কয়েকটি গুলি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান ও বরুড়া থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে ওই গর্ত থেকে ১ হাজার ৮০টি গুলি উদ্ধার করে।বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মৃধা জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত গুলি চাইনিজ থ্রি-নট-থ্রি রাইফেলের। এসব গুলির উপরাংশে পিওএফ লেখা রয়েছে এবং এগুলো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে পুলিশের ধারণা।এমজেড/এমএএস/আরআই