কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক ইউনুছ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত জিল্লুর রহমান ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি অংসা থোয়াইং জানান, রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে দুই হাজার পিচ ইয়াবাসহ জেলা ডিবির এসআই সুমন ও এসআই মহসিনের নেতৃত্বে ইউনূসকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুসারে সোমবার ভোরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের তার বাড়ি থেকে ৪টি দেশিয় অস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। আটকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আটক ইউনূসের বিরুদ্ধে উপকূলের বিভিন্ন থানার ডজন খানেক মামলা রয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস