ক্যাম্পাস

চালু হচ্ছে বশেমুরবিপ্রবি’র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ।এতদিন বন্ধ থাকার ব্যাপারে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ জানান, ব্যবসায় লাভের মুখ না দেখতে পেয়ে সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আগামী শুক্রবার ২০১৫ থেকে আবার যথারীতি ক্যাফেটেরিয়া খোলার সিদ্ধান্ত নিয়েছি।অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিম্নমানের খাবার, খাবারের অপ্রতুলতা এবং অতিরিক্ত মূল্যের কারণে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় যেতে আগ্রহী হয় না । তুলনামূলকভাবে ক্যাফেটেরিয়ার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশের দোকানগুলোতে খাবারের মান ভালো এবং দাম কম হওয়ায় তারা সেখানে যেতে বেশি পছন্দ করেন।চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।এসএস/আরআইপি