রাজনীতি

খালেদা জিয়া রাস্তায় নামলে জনগণ কালো পতাকা দেখান: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে পরাজিত হলে কারচুপির অভিযোগ আনেন, আর বিজয়ী হলে কিছুই বলেন না। তিনি আগুন দিয়ে রেলপথ, ইঞ্জিন ও বগি ধ্বংস করেছেন। তাই তিনি এখন রাস্তায় নামতেও পারেন না। রাস্তায় নামলে জনগণ তাকে কালো পতাকা দেখান। তিনি রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, হরতাল অবরোধের নামে খালেদা জিয়া ৩ মাস জনগণকে জিম্মি করে রেখেছিলেন। পেট্রলবোমা মেরে এবং নাশকতা চালিয়ে তিনি মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংস করেছেন। জনগণ এখন খালেদা জিয়াকে প্রত্যাখান করেছে।এর আগে তিনি তার স্ত্রী অ্যাড. হনুফা আক্তার রিক্তা, স্ত্রীর বান্ধবী অ্যাড. পাপিয়া হক, ভাগিনি ময়না ও লাভলীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।এসময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজ আদায় এবং মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআই