কক্সবাজারের চকরিয়ায় কফিল উদ্দিন (৩৮) নামে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চোয়ার ফাঁড়ি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কফিল উদ্দিন উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের বদিউল আলমের ছেলে।
চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের এক নারী বাদী হয়ে গ্রেফতার কফিল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন।
পরবর্তীতে আদালত আসামি কফিল উদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে আসামি কফিল পালিয়ে যায়। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চোয়ার ফাঁড়ি স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সায়ীদ আলমগীর/এএম/এমএস