যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে সৌহার্দ্য (৩) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌহার্দ্য শার্শার পন্ডিতপুর গ্রামের সোহেল রানার ছেলে ও আফরোজা একই উপজেলার আমবটতলা ইসলামপুর গ্রামের আহম্মদ আলী মেয়ে। শিশুরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায় তারা। স্বজনরা তাদেরকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজা শুরু করেন। এর কিছু সময় পরে পুকুরের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/আরএআর/পিআর