নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাভার্ডভ্যান হওয়ার চুরি হওয়ার ১০ ঘণ্টা পর গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় গাড়ি চুরির সঙ্গে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় রাস্তা হতে কাভার্ডভ্যানটি উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন শরিয়তপুরের সখিপুর থানার সদারকান্দি এলাকার মৃত সামেদ আলীর ছেলে মৃত সামেদ আলীর ছেলে ফরিদ (৩২) ও ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার জামালের ছেলে সুমন (২৮)। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল জানান, শনিবার রাতে ভুইগড় এলাকার মৃত সিরাজুল হকের ছেলে রেজাউল করিমের মালিকানাধীন একটি কাভার্ডভ্যান চালক কাজ শেষ করে বাড়ির সামনে রেখে বাসায় চলে যায়।
শনিবার রাতের কোনো এক সময় গাড়িটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে। পরে ঘটনার তদন্ত করে জেলা পরিষদ সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ফরিদ ও সুমন চিহ্নিত চোর। তারা একসঙ্গে বিভিন্ন এলাকায় কৌশলে চুরি করে থাকে। শুধু গাড়ি নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িতে চুরি করে বলে গ্রেফতাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম